পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে পুলিশের উপ-পরিদর্শককে কোপালো দুর্বৃত্তরা

রাজশাহী: রাজশাহীর চারঘাটে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয় পুলিশের এই সদস্য। আহত এই পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত রয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে চারঘাট পৌরসভা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান, আহত মিজান সারদা পুলিশ একাডেমিতে কর্মরত। আগামী শুক্রবার তার মেয়ের বিয়ের অনুষ্ঠান। আর সেই বিয়েতে আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ করতে ডিসকভারি মোটরসাইকেলযোগে চারঘাটে গিয়েছিলেন বিয়ের দাওয়াত দিতে। রাত সাড়ে ১০টার দিকে সারদা একাডেমিতে ফেরার পথে চারঘাট বাজার থেকে মাত্র ৫০০ গজ দুরে পৌর ভবনের সামনে একদল দুর্বৃত্ত দেখে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন।

ওই সময় দুর্বৃত্তকে তাকে ধরে ফেলে ও ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে কোপ দেয়।

পরে এ সংবাদ জানতে পেরে চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক নেতাকর্মীদের নিয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিজানকে উদ্ধার করে পুলিশ একাডেমি হাসপাতালে ভর্তি করে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে খোজে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে পুলিশের উপ-পরিদর্শককে কোপালো দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৩:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০১৫