পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরার শ্যামনগরে গোপালের আগমন!

500x350_ade1c2b53194b430accba77a6c666a4a_Picture-120140820105917বাংলার খবর২৪.কম: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সাধুকাপাড়া রাধা গোবিন্দ মন্দিরের পুকুর থেকে প্রায় চার কেজি ওজনের একটি পিতলের মূর্তি পেয়েছেন এক ব্যক্তি। এই মূর্তিকে অলৌকিক মনে করছেন এলাকাবাসী।

এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত উৎসুক মানুষ তা দেখার জন্য ভিড় জমাচ্ছেন ওই মন্দিরে। ভক্তরা মিষ্টি, দইসহ বিভিন্ন প্রকার ফল নিয়ে আসছেন, যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এলাকাজুড়ে।
জানা গেছে, শ্যামনগর উপজেলার সাধুকাপাড়া রাধা গোবিন্দ মন্দিরের গুরুদেব বাবু রতিকান্ত মণ্ডলের মেজো ছেলে হরিপ্রসাদ মণ্ডল দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখে আসছিলেন শ্রীকৃষ্ণ অর্থাৎ ‘গোপাল’ তার কাছে আসবেন। শ্রীকৃষ্ণের জন্মদিন ‘জন্মাষ্টমীর’ এক দিন আগে হরিপ্রসাদ এমন স্বপ্ন দেখে কথাটা মায়ের কাছে খুলে বলেন।

সোমবার বিকেল ৫টার দিকে হঠাৎ হরিপ্রসাদ মণ্ডল সবার অজান্তে হারিয়ে যান। তাঁর খোঁজ মিলছিল না। বেশ কিছুক্ষণ পর মন্দিরের পাশের পুকুরের পানি থেকে উঠে আসেন হরিপ্রসাদ। হাতে তার গোপালের মূর্তি। মূর্তিসহ পুকুরের পানির ভেতর থেকে উঠে আসার পর আশপাশের লোকজনের মধ্যে দেখা দেয় চাঞ্চল্য।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা তা দেখার জন্য ভিড় জমান। ভক্তরা মিষ্টি, দইসহ বিভিন্ন প্রকার ফল নিয়ে এসে গোপালের চরণে তা সমর্পণ করছেন।

হরিপ্রসাদ মণ্ডল মিডিয়াকে বলেন, ‘এই গোপাল আমার কাছে আসার জন্য অনেকবার আমাকে স্বপ্ন দেখিয়েছে। এবার জন্মাষ্টমীতে সত্যিই আমার কাছে ধরা দিয়েছে। আমি একে (গোপাল) যেতে দেব না।’

এ নিয়ে এলাকায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

সাতক্ষীরার শ্যামনগরে গোপালের আগমন!

আপডেট টাইম : ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪