পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দিনে দুই হাজার বিদেশিকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

ডেস্ক : শ্রম ও আবাসন আইন লঙ্ঘন করায় প্রতিদিন প্রায় দুই হাজার বিদেশিকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। গত পাঁচ মাসে অন্তত তিন লাখ বিদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান হতে সোমবার এমন তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরব নিউজ জানিয়েছে-আইন লঙ্ঘনকারীদের দেশ থেকে বিতাড়িত করতে অভিযান অব্যাহত রেখেছে সৌদি কর্তৃপক্ষ।

অপরদিকে অনুপ্রবেশ ঠেকাতেও তৎপর রয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এ পর্যন্ত অন্তত নয় লাখ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতারকৃতদের ৮৪ শতাংশ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে বলে জানিয়েছে প্রশাসন।

সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মেদ আল-ঘামদি জানান, ‘নতুন করে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা প্রস্তুত রয়েছেন।’

তিনি আরো জানান, বর্তমানে আটক ১৫ হাজার সাতশ’ ৬৯ জনকে প্রত্যার্পণ কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দিনে দুই হাজার বিদেশিকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

আপডেট টাইম : ০৩:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫