পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

হাতবোমা বিস্ফোরণের ভিডিও ধারণ : সাংবাদিকদের নাজেহাল করলো ছাত্রলীগ

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে হাতবোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলের ভিডিওচিত্র ধারণ করায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের দুই সাংবাদিককে নাজেহাল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে এটিএন নিউজের রিপোর্টার ইব্রাহিম অ্যাসাইমেন্ট কাভার করতে ক্যাম্পাসে যান। কিন্তু অনুষ্ঠান আরও পরে শুরু হবে জানতে পেরে ক্যামেরা পারসনসহ টিএসসির মোড়ে বসেছিলেন। এসময় হঠাৎ একটি গাড়ির পেছনে হাতবোমা বিস্ফোরিত হয়।

এরপর বিস্ফোরণের ভিডিওচিত্র ধারণ করতে ছুটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ঘিরে ফেলেন।

এ সময় তারা তাদের গাড়ির লুকিং গ্লাস ভেঙ্গে ফেলেন। পরে শাহবাগ থানা পুলিশ তাদেরকে সেখান থেকে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা সাংবাদিকদের বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটানো হবে- এমন সংবাদ পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। তারা জানেন কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এ ব্যাপারে শাহবাগ থানা পুলিশ জানায়, সন্ধ্যার দিকে টিএসসিতে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ছবি ধারণ করা নিয়ে কয়েকজন ছাত্রনেতার সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়। পরে তাদেরকে থানায় এনে ছেড়ে দেওয়া হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

হাতবোমা বিস্ফোরণের ভিডিও ধারণ : সাংবাদিকদের নাজেহাল করলো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৩:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫