পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যাত্রাবাড়িতে জোড়া খুন, যুবক গ্রেফতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ির থানার কলাপট্টিতেনিজ বাড়িতে এক গৃহবধূ ও তার গৃহকর্মী খুন হয়েছে। নিহতরা হলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার প্রয়াত আবদুল কুদুসের স্ত্রী গৃহবধূ রওশন আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনা আক্তার (১২)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার কয়েকঘণ্টা পর শাহজাহানপুর থানা পুলিশ একজনকে আটক করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করেছে।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের পর যেকোনো সময় খুনিরা উত্তর যাত্রবাড়ীর কলাপট্টির ওই বাসায় ঢুকে দুইজনকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ করেছে। হত্যার নেপথ্য উদঘাটনে তদন্ত চলছে।

এলাকাবাসী জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ীর ৫৬ নম্বর বাড়িটি পুলিশের অতিরিক্ত সুপার প্রায়াত আবদুল কুদ্দুসের। তিনি ১৯৯৬ সালে মারা গেছেন। তিনতলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

একই বাসায় দুইজনকে কুপিয়ে ও পরে জবাই করার ঘটনায় লোকজনের ভিড় জমে যায় ওই বাড়িতে। আত্মীয়-স্বজনদের কান্নায় আশপাশের বাতাস ভারি হয়ে ওঠে।

নিহত রওশন আরার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা কানাডা ও আমেরিকা বসবাস করে। এর মধ্যে ছেলে কাজল কানাডায় এবং অন্যরা আমেরিকা বসবাস করে। তাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। ঘটনায় জানাজানি হলে পুলিশ, গোয়েন্দা পুলিশ ,সিআইডি ও র‌্যাব ঘটনাস্থলে যায়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যাত্রাবাড়িতে জোড়া খুন, যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫