পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নকল বন্ধে বই খুলে পরীক্ষার সুযোগ

ঢাকা: ভারতের বিহারে মাধ্যমিক শ্রেণির পরীক্ষায় ব্যাপক নকলবাজির ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে। কেন্দ্রের দেয়াল বেয়ে নকল সরবরাহের চিত্র গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে আছে রাজ্য সরাকর। এর জবাবে নকল রোধে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছে সরকার। তবে পরীক্ষায় নকল বন্ধে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব শিক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন। তার মতে এই পদ্ধতিতেই নকল রোধ সম্ভব হয়।

রাষ্ট্রীয় জনতা দলের (জেএসডি) প্রধান লালু প্রসাদ যাদব বলেন, ‘যদি আমাদের সরকার বিহারে ক্ষমতায় আসে, তবে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালু করব। যারা বই পড়বে, শুধু তারাই বই দেখে প্রশ্নের উত্তর দিতে পারবে।’

রোববার দেশটির বুক্সার জেলায় প্রত্যন্ত গ্রামে একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দেওয়াল বেয়ে অভিভাবকদের তিন-চার তলা ভবনের উঠে ‘নকল সাপ্লাই’ দেওয়ার ছবির প্রসঙ্গে মজা করে লালু প্রসাদ বলেন, ‘ছবিগুলো দেখে মনে হচ্ছে টিকটিকি দেওয়াল বেয়ে উঠছে।’

তিনি বিহার সরকারের উদ্দেশে বলেন, ‘আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন, আমি সব পরীক্ষার্থীর হাতে বই দিয়ে বলেছিলাম, এখান থেকে দেখে দেখে লেখ। যারা বই পড়েছে তারাই উত্তর দিতে পারতো, আর যারা পড়েনি পরীক্ষার তিন ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরও তারা কেবল উত্তরই খুঁজেছে।’

গত মঙ্গলবার শুরু হওয়া বোর্ড পরীক্ষায় প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন। ওই দিন নকলের দায়ে প্রায় এক হাজার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নকল বন্ধে বই খুলে পরীক্ষার সুযোগ

আপডেট টাইম : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫