পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২৭ মার্চ পৃথিবীর জন্য শ্বাসরুদ্ধকর দিন

ঢাকা: একটি বিশাল গ্রহাণু পৃথিবীর একেবারে পাশ ঘেঁষে বেরিয়ে যাবে আগামী ২৭ মার্চ। এমনটাই জানিয়েছে নাসা। ‘২০১৪-ওয়াইবি-৩৫’ নামের ওই গ্রহাণুটি ৩৭ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর ২৮ লাখ মাইল দূর দিয়েই বেরিয়ে যাবে। যার সামান্যতম সংঘর্ষেও বাংলাদেশের মতো একশটি দেশ ধ্বংস করার ক্ষমতা রয়েছে।

২০১৪ সালের শেষ দিকে ওই গ্রহাণুটিকে প্রথম দেখতে পান যুক্তরাষ্ট্রের ক্যাটালিনা স্কাই সার্ভে। সেই থেকেই শুরু হয়েছে একে ঘিরে জল্পনা-কল্পনা। এর উপর কড়া নজরদারি জারি রেখেছে নক্ষত্রবিজ্ঞানীরা।

বৈজ্ঞানিকদের দাবি, ক্ষুদ্র আকারের উল্কা মাঝেমধ্যেই পৃথিবীর পাশ দিয়ে যায়। কিন্তু এই রকম বিশালাকারের গ্রহাণু প্রতি ৫ হাজার বছরে একবার দেখা গেলেও যেতে পারে। কোনোভাবে যদি পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ ঘটে তবে ঘটবে বিরাট বিস্ফোরণ।

বিজ্ঞানীদের মতে, দেড় হাজার কোটি টিএনটি একসঙ্গে ফাটালে যে শক্তি উৎপন্ন হবে, এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে একই পরিমাণ শক্তি উৎপন্ন হবে।

তবে দূরত্বের বিচারে মনে হতে পারে পৃথিবী থেকে অনেক দূর দিয়েই যাচ্ছে গ্রহাণুটি। কিন্তু অতোটা স্বস্তির নয় বলেই জানিয়েছে নাসা। ওইদিন ভূমিকম্প, সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয় হওয়ারও সম্ভাবনা প্রবল।

এদিকে ১৯০৮ সালে রাশিয়ার সাইবেরিয়ায় ৫০ মিটার চওড়া একটি বিশাল শিলা ঝড়ে পড়েছিল। তুঙ্গুস্কা কাণ্ড নামে ওই ঘটনায় ৮ কোটিরও বেশি গাছপালা নষ্ট হয়েছিল। আর রাশিয়ায় হয়েছিল মারাত্মক ভূমিকম্প।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২৭ মার্চ পৃথিবীর জন্য শ্বাসরুদ্ধকর দিন

আপডেট টাইম : ০৬:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫