পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বাংলাদেশ ব্যাংকের জিএম মোস্তফাকে শাস্তিমূলক বদলি

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png: বাংলাদেশ ব্যাংকের দুই জিএমকে বদলি করা হয়েছে। এরমধ্যে ব্যাংক পরিদর্শন-৪ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মোস্তফা কামালকে শাস্তিমূলকভাবে মানব সম্পদ বিভাগ-১ এ বদলি করা হয়েছে। তাকে বদলি করা হলেও কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগের এক বৈঠক হয়। বৈঠকে ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন। এ সময় জিএম গোলাম মোস্তফার বিরুদ্ধে অনিয়ম এবং বাণিজ্যিক ব্যাংক সমূহ থেকে অবৈধভাবে বিভিন্ন প্রকার আর্থিক ও অন্যান্য সুবিধা নেওয়ার অভিযোগ উঠে।

গোলাম মোস্তফার বিরুদ্ধে আনিত অনিয়মের বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া হবে বলে বৈঠক সূত্র জানায়। অভিযোগের নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হবে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ এ সূত্র।

অপরদিকে ইনস্টিটিউট অব ব্যাংকার্স এ প্রেষণে থাকা মহাব্যবস্থাপক (জিএম) গোলাম হায়দারকে ব্যাংক পরিদর্শন-৪ বিভাগের মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগে-১ এর পরিকল্পনা, পদোন্নতি ও বদলি শাখা বুধবার বদলির এ আদেশ দেয়।

একইসঙ্গে নতুন কর্মস্থলে যোগদান করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বাংলাদেশ ব্যাংকের জিএম মোস্তফাকে শাস্তিমূলক বদলি

আপডেট টাইম : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪