পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকায় ডিবির সাত সদস্য বরখাস্ত

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার অভিযোগে আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ভারতে ঢুকে পড়া ডিবির ওই সাত সদস্যের মধ্যে চারজনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছিল ভারতীয় জনতা। তিনজন পালিয়ে আসেন। আটক সদস্যদের গতকাল রাতেই ফেরত দিয়েছে বিএসএফ।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) গাজী মাহবুবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন, সবুজ মিয়া, কনস্টেবল সেলিম মিয়া, আনোয়ার হোসেন, বিকাশ ও তাপস চন্দ্র সুর।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া জানান, আজ সকালে কুমিল্লা জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ওই সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করেন। একই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন ডিবি পুলিশের সাত সদস্য। ওই সময়ে গ্রামবাসী ধাওয়া করলে তিনজন পালিয়ে বাংলাদেশে আসেন ও বাকি চারজন ভারতের বক্সনগর থানার রহিমপুর গ্রামে ঢুকে পড়েন। গ্রামবাসী ওই চারজনকে আটকের পর মারধর করে বিএসএফের হাতে তুলে দেয়।

এরপর রাত ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠক শেষে রাত একটার দিকে আখাউড়া চেকপোস্টে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়ার কাছে ডিবি পুলিশের ওই চার সদস্যকে হস্তান্তর করা হয়। আজ ভোরে তাঁদেরকে কুমিল্লা নিয়ে আসা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকায় ডিবির সাত সদস্য বরখাস্ত

আপডেট টাইম : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫