পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পদত্যাগ করে মনোনয়নপত্র নিলেন মনজুর

চট্টগ্রাম: মেয়র পদ থেকে পদত্যাগ করে আবারো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম।

শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনজুর।

সিটি করপোরেশনের কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন মনজুর আলম। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ, সচিব রশিদ আহমদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এরপর তিনি দলীয় লোকদের নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের হাত থেকে মনোনয়নপত্র নেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর শাহ আমানত (র.) মাজার জেয়ারত করতে যান মনজুর আলম।

এদিকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মনজুর আলমকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পদত্যাগ করে মনোনয়নপত্র নিলেন মনজুর

আপডেট টাইম : ০৭:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০১৫