পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সালাউদ্দিনকে গ্রেফতার করেনি পুলিশ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার বা আটক করেনি জানিয়ে পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক বলেছেন, সালাহ উদ্দিনকে আটক করা হয়নি। বরং তাকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ

শুক্রবার দুপুরে কমিউনিটি পুলিশিং জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জনগণ হরতাল অবরোধ পছন্দ করে না এমন দাবি করে এ কে এম শহিদুল হক বলেন, বোমা মেরে মানুষ হত্যা, গাড়ি ভাংচুর, হরতাল-অবরোধ জনগন পছন্দ করে না। এজন্য আজ দেশের কোথাও হরতাল-অবরোধ নেই।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, যারা নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নাশকতাকারীদের জনগণ প্রত্যাখান করেছে। ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
টাঙ্গাইল জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জ এর ডিআইজি এস, এম মাহফিজুল হক নূরুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস স্বাগত বক্তব্য দেন।
সমাবেশে জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার পুলিশিং কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সালাউদ্দিনকে গ্রেফতার করেনি পুলিশ

আপডেট টাইম : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০১৫