অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘সিটি নির্বাচনের মাধ্যমে সরকার পতন করেই ঘরে ফিরবে জনতা’

ঢাকা : সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

‘গুম-হত্যা, পেশাজীবী নির্যাতন, বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ বন্ধে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

আলোচনা সভায় অংশ নিয়ে খন্দকার মাহবুব বলেন, “বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুম করে, মিথ্যা মামলায় গ্রেফতার করে সিটি করেপোরেশন নির্বাচনে বিজয় ঠেকানো যাবেনা।”

“এই নির্বাচনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে, সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। সরকার পতন করেই তারা ঘরে ফিরবে।”

খন্দকার মাহবুব বলেন, “বিএনপি যদি নির্বাচনে না যেত তাহলে সরকার বিদেশিদের বলতো বিএনপির জনসমর্থন নেই। তারা পেট্রলবোমা, জঙ্গিবাদী দলে পরিণত হয়েছে।”

তিনি বলেন, “দেশের মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। সরকার ভেবেছিলো তারা পেট্রলবোমা মারবে, সেই দোষ বিএনপি ও ২০ দলীয় জোটের হবে। সেভাবেই তারা প্রচার করে আসছিলো। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে শত শত মানুষকে হত্যা ও পঙ্গু করা হচ্ছে সেটা প্রচার করছে না। এর জন্য বাংলাদেশের মানুষ সরকারকে ক্ষমা করবে না। একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করবে।”

“জেল-জুলুম করে অতীতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও পারবে না।”

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘সিটি নির্বাচনের মাধ্যমে সরকার পতন করেই ঘরে ফিরবে জনতা’

আপডেট টাইম : ০২:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫