অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে নির্বাচনে যাবে বিএনপি’

ঢাকা : সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিএনপি নির্বাচনমুখি দল। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলে বিএনপি নির্বাচনে যাবে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদার সঙ্গে ‘শত নাগরিক কমিটি’র প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে বিএনপির মনোভাব ইতিবাচক। যা আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেও সেই বিষয় লক্ষ্য করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড, এমাজউদ্দীন আহমেদ বলেছেন, গতকাল আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সে বিষয়ে কথা বলতেই বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করি।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। পরিবেশ যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড ইতিবাচক মনে হয় তাহলে বিএনপি নির্বাচনে যাবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচনে যাওয়ার না যাওয়ার বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়াও চান দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।

এমাজউদ্দীন বলেন, গতকাল ইসির সাথে সাক্ষাৎ করে আমরা বলেছি যারা অভিযুক্ত তাদের যেন আদালত জামিন দেয়। তবে আমরা ইসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ লক্ষ্য করছি না।

এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ, ড. মাহবুব উল্লাহ, ইউটাব প্রেসিডেন্ট আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিকদের সংগঠন ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদারসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কার্যালয়ে প্রবেশ করে প্রতিনিধি দলটি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে নির্বাচনে যাবে বিএনপি’

আপডেট টাইম : ০৩:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫