অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি : ড. এমাজউদ্দীন আহমদ

শত নাগরিক কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি। সুন্দর পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে সিটি করপোরেশন নির্বাচনে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটলে তা মানুষ সহ্য করবে না। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা ও শহীদ দিবস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল হাশেম রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
এমাজউদ্দীন আহমদ বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশের দাবিতে আমরা বুধবার ‘শত নাগরিক কমিটি’ নির্বাচন কমিশনে গিয়েছিলাম। নির্বাচনপূর্ব সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে পরিবেশ তৈরি করতে হবে। এর মাধ্যমে পারস্পরিক বাক্যালাপ ও কথার আদান-প্রদান হওয়া সম্ভব।
নির্বাচনের আগে বিএনপির দলীয় কার্যালয়গুলোর পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান এমাজউদ্দিন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এখনো আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। দলের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন এনে পরিবেশ স্বাভাবিক করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে মিছিল, মিটিং, সমাবেশের মতো নির্বাচন সংশ্লিষ্ট কর্মসূচিগুলো প্রয়োগের স্বাভাবিক পরিবেশের নিশ্চয়তা প্রয়োজন। এগুলো ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।
এদিকে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে আরাফাত রহমান কোকোর স্মরণসভা ও দোয়া মাহফিলেও যোগ দেন এমাজউদ্দীন আহমদ। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এ কর্মসূচির আয়োজন করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি : ড. এমাজউদ্দীন আহমদ

আপডেট টাইম : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫