পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

স্ত্রীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীর ছুরিকাঘাতে স্বামী আহত

ঢাকা: রেস্টুরেন্টে বসে পরপুরুষের সাথে কফি খেতে দেখে ওই পুরুষের সামনেই স্ত্রীর গালে চড় মারলেন স্বামী আব্দুল আলীম (৩০)। আর সে ঘটনার জের ধরেই স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হয় আব্দুল আলিম।

রোববার রাত ১১টার দিকে রাজধানী লালবাগের পুষ্পরাজ শাহা লেনের সামনে এ ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী এএসআই সেন্টু দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত আব্দুল আলীম জানান, তার স্ত্রী রাবেয়া সুলতানা ও দুই ছেলেমেয়ে নিয়ে তিনি কামরাঙ্গীর চরের কুরারঘাট এলাকায় বসবাস করতেন।

পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে রাবেয়ার সঙ্গে তার দ্বন্ধ চলছিলো। রোববার দুপুরে লালবাগ কেল্লার একটি রেস্টুরেন্টে বসে অপরিচিত লোকের সঙ্গে দেখতে পেয়ে তাকে চপেটাঘাত করেন তিনি। এতে রেগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়।

রাত ১০টার দিকে ফোন করে রাবেয়া আব্দুল আলীমকে তার বাবার বাসার সামনে যেতে বলে। সেখানে গেলে ৪/৫ জন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে থাকা আশেপাশের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

স্ত্রীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীর ছুরিকাঘাতে স্বামী আহত

আপডেট টাইম : ০২:৪৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫