অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফের সময় বাড়ল বেতন কমিশনের প্রতিবেদন দেয়ার

ঢাকা: বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে ‘পর্যালোচনা প্রতিবেদন’ দেয়ার সময় আরো এক দফা বাড়ল। কমিটিকে নতুন করে আরো ৮ সপ্তাহ সময় দেয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সময় বৃদ্ধির বিষয়ে একটি আদেশ জারি করে।

নতুন করে সময় বাড়ানোর কারণে কমিটিকে আগামী ১৩ মের মধ্যে বেতন ও চাকরি কমিশনের ‘প্রতিবেদন পর্যালোচনা’ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে দুই দফা সময় বাড়ান হল।

গত ২১ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন তুলে দেন ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন ২০১৩’ এর চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।

বেতন কমিশনের ‘প্রতিবেদন পর্যালোচনা’ কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। কমিটিকে এ বিষয়ের সাচিবিক সহায়তা দিচ্ছে অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফের সময় বাড়ল বেতন কমিশনের প্রতিবেদন দেয়ার

আপডেট টাইম : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫