অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

আমাকে ট্রফি দিতে না দেয়া গঠনতন্ত্রবিরোধী : কামাল

ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছেন, মেলবোর্নে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ানের হাতে ট্রফি তুলে দেয়ার সুযোগ আমাকে না দিয়ে আইসিসি তার গঠনতন্ত্র ভঙ্গ করেছে।

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মোস্তফা কামাল জানান, দেশে ফিরেই আইসিসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে তিনি তার কৌঁসুলিদের সাথে কথা বলবেন। আইসিসির সভাপতি বলেন, তার প্রতি অবিচার করা হয়েছে।

তিনি বলেন, আইসিসির গঠনতন্ত্রে বলা আছে যে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের হাতে পদক তুলে দেবেন আইসিসির প্রেসিডেন্ট। এ আইন এখনো পরিবর্তন করা হয় নি।

তাহলে কেন তিনি ফাইনালের দিন ট্রফি দিতে পারেন নি, প্রশ্ন করা হলে মোস্তফা কামাল বলেন, “আমাকে বলা হয়েছে যে আমি দিতে পারবো না কারণ আমি আইসিসির প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশ-ভারত খেলা নিয়ে মন্তব্য করেছি।”

তিনি বলেন, ক্রিকেটে অনিয়ম হলে তা তুলে ধরাটা তার দায়িত্ব এবং সেটাই তিনি করেছেন।

তিনি আরো বলেন- কোন প্রতিষ্ঠান যদি আইন না মানে, এবং তা ‘খারাপ লোকেরা’ চালায় – তাহলে তিনি নিজেই সে প্রতিষ্ঠানে থাকবেন না।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

আমাকে ট্রফি দিতে না দেয়া গঠনতন্ত্রবিরোধী : কামাল

আপডেট টাইম : ০৮:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫