অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

তারেকের স্বাধীনতাবিরোধী অপপ্রচারের অভিযোগ প্রমাণিত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে করা অপপ্রচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা আদালতে এই প্রতিবেদন দাখিল করেছেন। তবে সরকারের অনুমতি না থাকায় আগামী ২১ মে অনুমতি গ্রহণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মো. তসরুজ্জামান।

গত বছর ১৯ অক্টোবর মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক। ওইদিন আদালত সরকারের অনুমোদন সাপেক্ষ গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনারের পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার লিখিত ‘জিয়াউর রহমান-ফার্স্ট প্রসিডেন্ট অব বাংলাদেশ’ বইয়ে মিথ্যা কাল্পনিক ও ভুল তথ্যাবলি উল্লেখ করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের বেথনাল গ্রিন এলাকার ইয়র্ক হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিশ্বনেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় এক বক্তৃতায় তারেক রহমান বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। তারা ১৯৭১ সালের ৭ মার্চ কিংবা ২৫ মার্চ জনগণের মনের ভাষা বুঝেনি। ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেনি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেন হানাদার বাহিনীকে।
মামলায় আরো অভিযোগ করা হয়েছে, তারেক রহমান তার বক্তব্যে দেশ এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা, স্বাধীনতাযুদ্ধের ইতিহাস এবং ওই যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে প্রশ্নবিদ্ধ, বিকৃত ও অস্বীকার করার চেষ্টা করে যাচ্ছেন। এ ধরনের সকল কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা হয়েছে, যা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ এবং তারেক রহমান দণ্ডবিধির ১২৩(ক) ধারায় অপরাধ করেছেন বলে বাদী দাবি করেছেন।
অভিযোগে তারেক রহমানকে বাংলাদেশ ও দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, দশ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নীল নকশা প্রণয়নকারী উল্লেখ করেছেন।
এ বিষয়ে বাদী গত বছরের ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য একটি লিগ্যাল নোটিশও পাঠান। ওই নোটিশে বাদী তিন দিনের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ নিতে বলা হয়। অন্যথায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

তারেকের স্বাধীনতাবিরোধী অপপ্রচারের অভিযোগ প্রমাণিত

আপডেট টাইম : ০৫:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫