অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যাত্রাবাড়ীতে ওভারব্রিজ থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকা : যাত্রাবাড়ীর মাতুয়াইলে ফুটওভারব্রিজের সিঁড়ি থেকে পড়ে শাহনাজ বেগম (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার শনিরজোড় গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

বুধবার রাত সাড়ে ৯টার এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ মাতুয়াইলের মুসলিমনগরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাহনাজের সহকর্মী শিউলি আক্তার জানান, নারায়ণগঞ্জের সিমলা ফ্যাশন লিমিটেডে কাজ শেষে বাসে করে এসে তারা দুজনেই মাতুয়াইলে নামেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুটওভারব্রিজ পারাপারের সময় সিঁড়ি থেকে শাহনাজ নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা শাহনাজকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যাত্রাবাড়ীতে ওভারব্রিজ থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট টাইম : ০২:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫