পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট

রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। নিখোঁজের ৬ দিন পরও অটোরিকশা চালক শহীদুল ইসলাম উদ্ধার না হওয়ায় এ ধর্মঘট ডাকা হয়।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট ডাকে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই ধর্মঘটের ডাক দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসিন রোমান।

এ সময় সংগঠনের সভাপতি মো. আলী আহাম্মদ অলি, সহ-সভাপতি মো. ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক রবি বড়ুয়া, প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক, দফতর সম্পাদক শিবু রায়সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, নিখোঁজের ৬ দিন হয়ে গেলেও আমাদের সদস্য শহীদুলের কোনো খোঁজ আমাদেরকে কেউ দিতে পারেনি। প্রশাসনের কাছে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেও তারা কোনো হদিস দিতে পারেনি। তাই আমরা নতুন করে এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, প্রশাসন থেকে শ্রমিক শহীদুল ইসলাম মুক্তির আশ্বাস পেলে আমরা আমাদের কর্মসূচি নিয়ে বিবেচনায় বসব। অন্যথায় শহীদুল ইসলাম মুক্তি না পেলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এদিকে ধর্মঘটের বিষয়ে বুধবার রাত সাড়ে দশটা পর্যন্ত শহরে মাইকিং করা হয়।

উল্লেখ্য, গত ২৭মার্চ অটোরিকশা চালক শহীদুল ইসলাম নিখোঁজ হন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট

আপডেট টাইম : ০২:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫