পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফেনীতে ছাত্র মৃত্যু নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৩

ফেনী: ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিমিময় হয়েছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। নিহত ছাত্রের নাম অনিক।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হল যুবলীগনেতা বোমা কামরুল, নিতাজ ও মানিক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরিঞ্চি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র অনিক ছুটির পরে বাড়িতে যাওয়ার পথে বালু বোঝাই একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। স্থানীয় যুবলীগনেতা কামরুল ওরফে বোমা কামরুল তার সহযোগিদের নিয়ে এঘটনার প্রতিবাদ করে। এসময় অপর যুবলীগ নেতা সোহাগের নেতৃত্বে সজিব ও তার সহপাঠীরা তাতে বাধা দেয়।

দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সোহাগ ও তার ক্যাডার বাহিনীর হাতে পিস্তল, চাপাতি ও দেশীয় অস্ত্র দেখা যায়। এতে বোমা কামরুলের(২৯) পিঠে ও হাতে দুটি গুলি লাগে বলে জানা গেছে।

বোমা কামরুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। এ বিষয়ে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব মোর্শেদ জানান, আমরা ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোন লোক আটক বা গ্রেফতার হয়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফেনীতে ছাত্র মৃত্যু নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৩

আপডেট টাইম : ০২:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫