অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতীয় শিল্পীর ঢাকা আগমন নিয়ে বিতর্ক

ঢাকা : আবারও বাংলাদেশে আসছেন ভারতীয় সংগীতশিল্পী সুনীধি চৌহান। আগামী ১৭ এপ্রিল সুনীধি ঢাকায় একটি কনসার্টে অংশ নেবেন।

‘ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচে আম্পায়ার জোর করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে’ ভারতের বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে বিশ্বব্যাপী ক্রিকেট অঙ্গনে তুমূল বিতর্ক চলছে। আর এই সময়েই ভারতীয় শিল্পীকে বাংলাদেশে কনসার্ট করার সুযোগ করে দেয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক বছরে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন সুনীধি। এতে তার আয়ও হয়েছে অনেক। শুধু সুনীধিই নয়, প্রায়ই দেখা যায় ভারতীয় শিল্পীদের বাংলাদেশে কনসার্টে অংশ নিতে। অথচ, বাংলাদেশের নামকরা শিল্পীদের ভারতে বেশ চাহিদা থাকা সত্ত্বেও সেখানে তারা কনসার্টের সুযোগ পাননা বা দেওয়া হয় না।

জানা গেছে, সুনীধি চৌহানের ঢাকায় কনসার্টের আয়োজন করছে মিউজিক হল নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে আছেন আশীষ কুমার বিশ্বাস। ঢাকার মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে।

কনসার্ট শুরু হবে ওইদিন বিকালে। সুনীধি মঞ্চে উঠবেন সন্ধ্যায়। দুই ঘণ্টারও বেশি সময় গাইবেন তিনি।

কনসার্টে গান উপভোগ করার জন্য শ্রোতাদের কিনতে হবে দশ হাজার টাকা, পাঁচ হাজার টাকা, তিন হাজার টাকা অথবা দুই হাজার টাকা মূল্যের টিকিট। এতো বেশি মূল্যের টিকেটের কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। বিতর্ক দেখা দিয়েছে, এ মুহূর্তে ভারতীয় শিল্পীর সৌজন্যে বাংলাদেশে কনসার্ট আয়োজনের ঘটনায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতীয় শিল্পীর ঢাকা আগমন নিয়ে বিতর্ক

আপডেট টাইম : ০২:১৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫