অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ঢাবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষকের মেয়েসহ আটক ৬

মাদক সেবন করে আপত্তিকর অবস্থা সৃষ্টির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবন এলাকা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ঢাবির এক শিক্ষকের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েও রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এলাকা থেকে ঢাবির প্রক্টরিয়াল টিম তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম পরিচয় জানাননি তিনি।
তিনি জানান, আটকের পর তার উপস্থিতিতে মেয়েটিকে বাদে অন্যদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তিরা সিনেট ভবনের ভেতর মদ ও নেশাজাতীয় দ্রব্য সেবন করছিল। তারা সেখানে আপত্তিকর অবস্থার সৃষ্টি করেছিল।
প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, রাতে সিনেট ভবনের সিঁড়িতে আনন্দ-ফুর্তি করছিল পাঁচ ছেলে ও এক মেয়ে। রাত ১২টার পর সিনেট বন্ধ থাকার কথা। কিন্তু এতোরাতে তাদের উপস্থিতি সন্দেহ জাগায়। কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাদেরকে দেখে প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পেয়ে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ঢাবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষকের মেয়েসহ আটক ৬

আপডেট টাইম : ০৩:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫