পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘আধুনিকতার ছোঁয়ায় ঢাকাকে স্বপ্নের শহরে পরিণত করা হবে’

ঢাকা : রাজধানী ঢাকাকে আধুনিকতার ছোঁয়ায় স্বপ্নের শহরে পরিণত করতে বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যানজট নিরসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডিসিসি উত্তরের মেয়র প্রার্থী ববি হাজ্জাজ।

শনিবার বিকেলে বনানীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ছাত্র-তরুণ নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, জনগণ যদি তাকে নির্বাচিত করেন তাহলে যারা বিদ্যুৎ ও পানি সুবিধা এখনো ভোগ করতে পারেননি, তাদেরকে এসব সেবার আওতায় আনা হবে।

তিনি বলেন, দুঃখের ব্যাপার হচ্ছে এ শহরের দরিদ্র মানুষগুলোর সাথে নিয়মিত প্রবঞ্চনা করে আসছে আমাদের রাজনীতিবিদরা। মানুষের না পাওয়ার অন্যতম প্রধান কারণ দুর্নীতি। আর দুর্নীতি রুখতে মেয়র নির্বাচন করার গুরু দায়িত্ব এখন নগরবাসীর সামনে।

উত্তর সিটি করপোরেশনের যেসব স্থান, খাল, বিল জায়গা-জমি দখল হয়ে আছে, সে সব স্থান দখলমুক্ত করাই তার একটি মূখ্য কাজ হবে বলেও মনে করেন ববি হাজ্জাজ।

ছাত্র-তরুণ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান হিমু’র সভাপতিত্বে কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল হক জুয়েল, ছাত্র সমাজ উত্তরের আহবায়ক মনিরুজ্জামান নয়ন, সদস্য সচিব কায়সার ইমরান প্রদীপ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম অরুন, ছাত্র সমাজ ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জয়, ছাত্র সমাজ সাবেক দপ্তর সম্পাদক মোক্তার হোনেন আজাদ, ওয়াহিদ, অর্নব চৌধুরি, মানিকুর রহমান, সজিব, নাসির হোসেন, সেলিম সরকার, মৌ ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আধুনিকতার ছোঁয়ায় ঢাকাকে স্বপ্নের শহরে পরিণত করা হবে’

আপডেট টাইম : ০৩:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫