অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

রিজভীর রিমান্ড আদেশ ১ মাসের জন্য স্থগিত

ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে রিমান্ড আদেশ ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে তার রিমান্ড আদেশকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

রোববার বিকেলে রিজভীর পক্ষে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা জেলার ডিসি, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

উল্লেখ্য, রাজধানীর শেরে বাংলা নগর থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় রিজভীকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করা হলে ৩১ মার্চ ঢাকামহানগর হাকিম তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সেই রিমান্ড আদেশকে চ্যালেঞ্জ ও মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে গত ২ এপ্রিল আবেদন করেন রিজভী।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

রিজভীর রিমান্ড আদেশ ১ মাসের জন্য স্থগিত

আপডেট টাইম : ০৬:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫