পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নাসিরের ছবি ব্যবহার করায় ব্যানার খুলে নিল ইসি

চট্টগ্রাম : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাসিরের ছবি ব্যবহার করায় দু’টি সভার ব্যানার খুলে নিয়ে গেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এই সময় একটি আলোচনা সভায় মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় আয়োজকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন কর্মকর্তারা।

সোমবার সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ও লেডিস ক্লাবে এই ঘটনা ঘটে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম নামে একটি সংগঠনের ব্যানারে একটি সভা চলছিল। সভার বাইরে টানানো ব্যানার ও বিভিন্ন ফেস্টুনে আ জ ম নাসিরের ছবি ব্যবহার করা হয় এবং সভায় কয়েকজন বক্তা নাসিরের পক্ষে ভোট চান। এই সময় খবর পেয়ে ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা সভাস্থলে যান। সেখানে গিয়ে তারা নাসিরের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন খুলে নিয়ে যান এবং নাসিরের পক্ষে ভোট চাওয়ার কারণ জানতে চান।

একই সময়ে লেডিস ক্লাবে নাসিরের সমর্থনে চলছিল চট্টগ্রামস্থ সীতাকু-বাসীর একটি মতবিনিময় সভা। সেখানেও কমিশনের কর্মকর্তরা যাওয়ার আগেই আয়োজকরা সভাস্থল ত্যাগ করে চলে যান।

তবে উভয় প্রোগ্রামে আ জ ম নাসির উপস্থিত থাকলেও ইসি কর্মকর্তারা যাওয়ার আগেই তিনি বক্তব্য না দিয়ে দ্রুত চলে যান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নাসিরের ছবি ব্যবহার করায় ব্যানার খুলে নিল ইসি

আপডেট টাইম : ০২:০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫