পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আশুলিয়ায় শ্রমিকদের বেতনের ২২ লাখ টাকা ছিনতাই

সাভার : আশুলিয়ায় গুলি করে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার অর্ডিয়্যান কোল পোশাক কারখানার হিসাব শাখা ও কোয়ালিটির দুই কর্মকর্তা জিরাবো বাসস্ট্যান্ড এলাকার ডাচ বাংলা ব্যাংক থেকে ২২ লাখ টাকা উত্তোলন করে মাইক্রোবাস যোগে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় পৌছালে দুর্বৃত্তরা মাইক্রোবাসটির গতিরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে নগদ ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় শ্রমিকদের বেতনের ২২ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৪:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫