পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘ছাত্রলীগের কেন্দ্র পাহারার ঘোষণা চসিক নির্বাচনকে প্রহসনে পরিণত করবে’

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা স্ব-উদ্যোগে নিরাপত্তা প্রদান করবে বলে মন্তব্য করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহবায়ক প্রফেসর ড. আবুল কালাম আযাদ ও সদস্য সচিব এড. এস.ইউ.এম নুরুল ইসলাম।

নেতৃদ্বয় বলেন, সরকার সমর্থিত ছাত্র সংগঠনের এ ধরনের ঘোষণা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সমস্ত আয়োজনকে প্রহসনে পরিণত করবে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় আরো বলেন, সরকার সমর্থিত ছাত্র সংগঠনের এ ধরনের ঘোষণা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সমস্ত আয়োজনকে প্রহসনে পরিণত করবে। “আগামী ২৮শে এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামের ৭১৯টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা স্ব-উদ্যোগে নিরাপত্তা প্রদান করবে” এমন ঘোষণা জনগণের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আকাঙ্খাকে ব্যর্থ করে দেবে।

নির্বাচন কমিশন ও চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের এই ধরনের বক্তব্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ সুষ্ঠু নির্বাচন ও সাধারণ ভোটারদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন কমিশন ও প্রজাতন্ত্রের প্রশাসনকে গণতন্ত্রের পরিপন্থী বক্তব্য প্রদানকারী যে কোন ব্যাক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘ছাত্রলীগের কেন্দ্র পাহারার ঘোষণা চসিক নির্বাচনকে প্রহসনে পরিণত করবে’

আপডেট টাইম : ০৪:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫