পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি ও মাওয়া সড়কে যান চলাচল শুরু

মুন্সীগঞ্জ : ঝড়ো হাওয়ায় বন্ধ হওয়ার আড়াই ঘণ্টা পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মায় ফেরি পারাপার চালু হয়েছে।

রাত সোয়া ৯ টার দিকে ফেরি পারাপার স্বাভাবিক হয়ে ওঠে।

এছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কে রাত সোয়া ৮ টার দিকে দেড়-ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।

ঝড়ো বাতাসের কবলে মহাসড়কের শ্রীনগর ও লৌহজং উপজেলার ১৫ টি পয়েন্টে গাছ উপড়ে ও ডাল-পালা ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ থাকে।

দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ঝড়ো বাতাসের কারণে ফেরি পারাপার বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সময়ে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়।

শিমুলিয়া ফেরীঘাটস্থ বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) চন্দ্র শেখর ফেরি পারাপার চালুর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, প্রমত্বা পদ্মায় ঝড়ো হাওয়ায় নৌ-চ্যানেলে ফেরি পারাপার বিঘিœত হয়। আড়াই ঘণ্টা পর ঝড়ের তীব্রতা কমে আসলে রাতে ফেরি পারাপার শুরু হয়।

এদিকে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, বিধ্বস্ত শতাধিক গাছ-পালা মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি ও মাওয়া সড়কে যান চলাচল শুরু

আপডেট টাইম : ০১:৫৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০১৫