
ঢাকা : রাজধানীর দারুস সালাম থানাধীন লালকুটি বাজার এলাকায় নাইমুর রহমান নাঈম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত নাঈমের ভাই আকরাম হোসেন পলাশ জানান, তাদের বাসা দারুস সালামের মাজার রোডের লালকুঠি এলাকায়। প্রতিবেশি তালিমের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার ভাইয়ের।
তিনি অভিযোগ করেন, ওই বিরোধের জের ধরে তালিম ও তার সহযোগীরা বাজারের সামনে নাঈমকে একলা পেয়ে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলার খবর ডেস্ক : 















