অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনা চীনের

ডেস্ক : এবার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনা করেছে চীন।

বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে (বিসিআইএম) ওই রেলপথ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রেলপথটির মাধ্যমে চীনের সঙ্গে নেপালের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি দৈনিক সংবাদপত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

চীনের রেলওয়ে বিশেষজ্ঞ ওয়াং মেনাগশুও এভারেস্টের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্বতসঙ্কুল রাস্তা হওয়ায় সেখানে ট্রেন চলাচলের গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হবে।

প্রথমবারের মতো নেপালের সঙ্গে ভূ-গর্ভস্থ রেলপথ তৈরির পরিকল্পনা প্রকাশ করল চীন। এর আগে, ছিংহাই-লাসা রেলপথ নেপাল সীমান্ত পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছিল চীন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ রেলপথ ভারতের বিশাল বাজারে প্রবেশের ক্ষেত্রে নেপালের জন্য একটি সংক্ষিপ্ত পথ হবে। পাশাপাশি বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের (বিসিআইএম) সঙ্গে নেপালকেও যুক্ত করার চেষ্টা করতে পারে চীন। কারণ এ করিডোরের ব্যাপারে সামান্যই আগ্রহ দেখিয়েছে ভারত।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনা চীনের

আপডেট টাইম : ১১:১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫