পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বেনাপোল সীমান্তে ৭ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তবে এসময় অবৈধ পারাপারে সহযোগিতাকারী কাউকে আটক করা যায়নি।

শুক্রবার রাত ৯টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের শহিদুলের ছেলে শেখ রাসেল (১৮), ঝালকাঠির শরিফুলের স্ত্রী ছাবিনা (২০), নুরুল হকের মেয়ে হ্যাপি (২১), আব্দুল হাইয়ের মেয়ে রোকসানা (২৫), যশোরের মফিজুলের স্ত্রী সালমা (২৫), আলমগীরের স্ত্রী রিয়া মন্ডল (২৭) ও মানিকগঞ্জের শেখ আক্কাসের ছেলে স্বাধীন (৩৮)।

পুলিশ জানায়, আটকরা বেশ কিছুদিন আগে দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান। পরবর্তীতে সেখান থেকে ফেরার পথে বিজিবি তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে।

তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে (১১ সি) ধারায় মামলা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বেনাপোল সীমান্তে ৭ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৪:২৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫