অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মানবতাবিরোধী অপরাধের বিচার মুজাহিদ ও সালাউদ্দিনের আপিল কার্যতালিকায়

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন বুধবারের কার্যতালিকায় এসেছে।

এদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চে মামলা দুটি আদেশের জন্য ২ ও ৩ ক্রমিকে রয়েছে।

তবে শুনানি মুলতবি করতে আসামিপক্ষের দু’টি আবেদনও এসেছে কার্যতালিকায়। ওই দু’টি আবেদনও আদেশের জন্য রয়েছে।

প্রধান বিচারপতিসহ আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত বুধবার আপিল দুটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার ৮ ও ৯ নম্বরে ছিল। তবে মামলা দুটি আদালতে ওঠার আগেই আপিল বিভাগের দিনের শুনানির সময় শেষ হয়ে যায়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের নয়টি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। নিষ্পত্তির অপেক্ষায় থাকা এসব মামলার মধ্যে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় পাঁচজনের, বিএনপির স্থায়ী কমিটির একজনের, জাতীয় পার্টির দুই নেতার এবং আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের সাবেক এক নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে এই নয়জনের মধ্যে আটজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মানবতাবিরোধী অপরাধের বিচার মুজাহিদ ও সালাউদ্দিনের আপিল কার্যতালিকায়

আপডেট টাইম : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫