পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাতক্ষীরায় উৎস-আনন্দে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

সাতক্ষীরা : সাতক্ষীরায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে নানা উৎসব ও আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে বাঙালি জাতির পুরাতন ইতিহাস ও ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ। দিনটি ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গ্রহণ করা হয়েছে তিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লস্কর তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

এছাড়া পৌরদিঘীতে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা, হাডুডু খেলা, লাঠিখেলা, সঙ্গীত প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচেছ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাতক্ষীরায় উৎস-আনন্দে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

আপডেট টাইম : ১০:০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫