অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

‘মির্জা আব্বাসকে গ্রেফতার করা যাবে’

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে দুদকের মামলায় পুলিশ গ্রেফতার করতে পারবে বলে জানিয়েছেন এ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

বুধবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আদালত জামিন বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন, তাই এটি আদালতের আদেশ নয়। তৃতীয় বেঞ্চ যে আদেশ দেবেন সেটিই চূড়ান্ত।’ ততদিন পর্যন্ত মির্জা আব্বাস গ্রেফতার হবেন কিনা, তা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে বলেও মত দেন এ আইন কর্মকর্তা।

তিনি বলেন, ‘পুলিশের দায়ের করা দুই মামলায় আদেশ না হওয়া পর্যন্ত তিনি আইনের দৃষ্টিতে পলাতক। তাই আমার মতে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।’

তিনি বলেন, ‘নির্বাচনে যাতে মির্জা আব্বাস প্রচারণা চালাতে পারেন সে জন্য সিনিয়র বিচারপতি তিন সপ্তাহের জামিন দিয়েছেন। আর জুনিয়র বিচারপতি তা খারিজ করে দিয়েছেন।’

দুপুরে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসকে দুই মামলায় আগাম জামিন দেওয়ার বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দেন।

মির্জা আব্বাস গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে ৬ মার্চ শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক।

চলতি বছর ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দুদকের মামলায় মির্জা আব্বাসসহ পরোয়ানাভুক্ত অন্য আসামি হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আলমগীর কবির, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

‘মির্জা আব্বাসকে গ্রেফতার করা যাবে’

আপডেট টাইম : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫