পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘যুদ্ধাপরাধের বিচারের মানোন্নয়নে আরো কাজ করতে হবে বাংলাদেশকে’

ঢাকা : বাংলাদেশকে যুদ্ধাপরাধের বিচারের মানোন্নয়নে আরো কাজ করতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মুখপাত্র মারি হার্ফ এ কথা বলেন।

জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে মারি হার্ফ বলেন, ‘বাংলাদেশের নিজস্বভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে। আর আমরা এ বিষয়টি কী ভাবে দেখছি, তা আগে বিবৃতিতে জানিয়েছি।’

মারি হার্ফ বলেন, ‘১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের বিচারের বিষয়ে আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। তবে এ বিচার অবশ্যই সুষ্ঠু ও অবাধ হওয়া উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক মানের হওয়া উচিত, যে বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছিল। বিচারপ্রক্রিয়ায় অনেক অগ্রগতি হয়েছে। তবে আরো অনেক কাজ করতে হবে।’

ঢাকা ও চট্ট্রগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে হার্ফ বলেন, আসন্ন নির্বাচনের বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। এ বিষয়ে তার টিমের সঙ্গে কথা বলবেন বলে জানান।

এ ছাড়া, বিগত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতায় তাদের উদ্বেগ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

একই দিন জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেন, ‘জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আমরা বলেছি-বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রশমন জরুরি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘যুদ্ধাপরাধের বিচারের মানোন্নয়নে আরো কাজ করতে হবে বাংলাদেশকে’

আপডেট টাইম : ০৬:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫