পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

বিএনপির অস্ত্র ভোঁতা হয়ে গেছে : বাণিজ্যমন্ত্রী

বাংলার খবর২৪.কম500x350_24b0e426c648203299ed6ee3676c200a_image_95608_0 : বিএনপির আন্দোলনের যে অস্ত্র ছিল ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে গিয়ে তা ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “তারা এখন গরম গরম কথা বলেলও বাস্তবে কর্মসূচি দেয় নরম নরম। আসলে তাদের মেরুদণ্ড ভেঙ্গে গেছে।

রোববার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমী চিত্রকলা প্রদর্শনী কক্ষে যুবলীগের ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ র্শীষক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল বলেন, “তারা ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে যা দরকার তার সব কিছুই করছে। তারা বাংলাদেশে থাইল্যান্ডের মতো অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে তা ব্যর্থ হয়েছে।

‘শেখ হাসিনা খুনের রাজনীতি করেন না’ দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগের হাত নয়, বিএনপির হাতই রক্তের। তারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, তারা নিষ্ঠুর।

মন্ত্রী বলেন, “বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে। আগামীতেও তারা ষড়যন্ত্র করবে। তাদের মোকাবেলা করতে আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে।

তিনি বলেন, “১৫ আগস্টের বিচারের মতো ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারও প্রচলিত আইনে করা হচ্ছে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক হারুনূর রশীদ, নাট্যকার আতাউর রহমান প্রমুখ।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

বিএনপির অস্ত্র ভোঁতা হয়ে গেছে : বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০১৪