পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

পাবনা : পাবনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সজীবকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের নিউ মার্কেট তুলাপট্টি মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ অফিস থেকে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সজীব সাংগঠনিক কাজ শেষে তুলাপট্টি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। গুরুতর আহত সজীবের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জেলা ছাত্রলীগের সভাপতি খোন্দকার আহমেদ শরীফ ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলেই এই ঘটনা ঘটেছে । তবে কারা এ হামলার ঘটনার সাথে জড়িত এমন কোন তথ্য তিনি জানাতে পারেনি।

রাত ১১ টায় পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, তার চিকিৎসা চলছে। তবে শঙ্কা মুক্ত।

পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রাত ১১টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৩:৪৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫