পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাবার লালসায় তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়ে

ঢাকা :বাবার লালসায় তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়েবাবার অনৈতিক শারীরিক সম্পর্কে অবিবাহিত ২০ বছর বয়সী মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। ধর্ষক বাবা হোসেন আলী শেখ ওই গ্রামের আফাজ শেখের ছেলে ও পেশায় ঘোড়াচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবন্ধী মেয়েটিকে কয়েকদিন ধরে প্রতিবেশীরা শারীরিক অবস্থা গর্ভবতী নারীদের মতো লক্ষ্য করেন।জানতে চাইলে প্রতিবেশীদের কাছে মেয়েটি তার সঙ্গে বাবার অনৈতিক সম্পর্কের কথা বলেন। এরপর বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশ আমুদ আলী চেয়ারম্যান-মেম্বার ও পুলিশকে জানান।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে নিজ বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় চক মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন জানান, এর আগেও একবার মেয়েটি গর্ভবতী হয়েছিল। সে সময় সবার অজান্তেই তার বাবা গর্ভপাত করায় বলে মেয়েটি জানিয়েছেন ।এবার মেয়েটির তিন মাসের অন্তঃসত্তা প্রকাশ হওয়ায় ওই ‘মানুষ নামে পশুটিকে’ আইনের আওতায় নেয়া সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন চেয়ারম্যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, ‘গত বছর ইরি-বোরো ধানের মওসুম শেষে মেয়েটিকে তার বাবা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং অনৈতিক সম্পর্ক গড়ে তোলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছে।এখন মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।
এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ আমুদ আলী থানায় হোসেন শেখের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন।ঘটনা জানাজানি হওয়ার পরেই হোসেন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাবার লালসায় তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়ে

আপডেট টাইম : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫