অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ফরিদপুরে পৌর কাউন্সিলর সন্ত্রাসী হামলায় আহত

ফরিদপুর: মাদক বিক্রেতাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ায় ফরিদপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান মামুনকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাত ৯টার দিকে শহরের বৃন্দাবনের মোড় থেকে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাতকাটা আকতার ও তার দল মামুনকে কুপিয়ে মারাত্মক আহত করে।

আহত মামুন জেলা যুবলীগের সদস্য ও ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর।

জানা গেছে, জেলার লালের মোড় থেকে টেপাখোলা যাওয়ার পথে বৃন্দাবনের মোড় এলাকায় আকতার ও তার লোকজন কাউন্সিলর মামুনের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এর আগে সকালে ওই এলাকা থেকে হাতকাটা আকতারের সহযোগী সজীব নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের অভিযানে ও সজীবকে ধরিয়ে দিতে সহায়তা করেন মামুন। এরই জের ধরে রাতে মাদক বিক্রেতাদের ওই চক্র তার ওপর হামলা করে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সহায়তা করেছিল মামুন। তাকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে সকালের ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ফরিদপুরে পৌর কাউন্সিলর সন্ত্রাসী হামলায় আহত

আপডেট টাইম : ০৪:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫