পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আব্দুর রহমানের ইশতেহার ঘোষণা

ঢাকা : ইসলামী আন্দোলন সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান তার ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ঘোষিত নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য দিক হলো, সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আরো ওভারব্রীজ, ফ্লাইওভার নির্মাণসহ উড়াল সেতু নির্মাণ করা এবং নদীপথে যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা করা, নগরীর পানিবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। রিক্সা-ভ্যান ও ঠেলাগাড়ির নিবন্ধন ফি মওকুফ করা। হকারদেরকে ব্যবসায়ের স্থান স্থায়ীভাবে বরাদ্দ দেয়া। বুড়িগঙ্গা নদীকে পরিচ্ছন্ন নদীতে রূপান্তর করা। পথিক ও ভ্রাম্যমান মানুষের জন্য পর্যাপ্তÍ সেনিটারী টয়লেট নির্মাণ, সভা-সমাবেশের জন্য খালি জায়গার ব্যবস্থা করা, রাজধানীর প্রতি থানায় একটি করে নতুন গভীর নলকুপের ব্যবস্থা করা। ৩০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ, প্রতি থানায় খেলা মাঠের ব্যবস্থা, ময়লা আবর্জনা ধোলাবালি মশা ও পানিবদ্ধতা যানজট নিরসনে টাস্কফোর্স গঠন করা।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী আইনজীবী পরিষদ নেতা এডভোকেট আবদুল বাসেত, আলহাজ্ব আলতাফ হোসেন, শ্রমিক নেতা হারুন অর রশিদ, এডভোকেট জাহাঙ্গীর আলম ও মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আব্দুর রহমানের ইশতেহার ঘোষণা

আপডেট টাইম : ০৩:৪৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫