পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নাইজেরিয়ায় রহস্যময় রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৮

ডেস্ক : নাইজেরিয়ায় ‘রহস্যময়’ এক রোগে অন্তত ১৮ জন মারা গেছে। আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হচ্ছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের এলাকায় অনডো রাজ্যে রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে।

প্রথমে এটিকে ইবোলার ভাইরাস বলে মনে করা হলেও গবেষকরা জানিয়েছেন, এটি ইবোলার ভাইরাস নয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এই রোগের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন বলে ১৯ এপ্রিল এক সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

রহস্যময় এই রোগের লক্ষণ হচ্ছে, রোগাক্রান্ত ব্যাক্তির চোখের দৃষ্টি আবছা বা অস্পষ্ট হয়ে আসে। সেই সঙ্গে থাকে মাথা ব্যথা এবং কিছুক্ষণের মধ্যেই রোগী অজ্ঞান হয়ে যায়।

এই রোগে মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় বলে জানিয়েছেন নাইজেরিয়ার স্টেট হেলথ কমিশনার দায়ো আদেয়ানজু।

স্থানীয়রা জানিয়েছেন, গত এক সপ্তাহ থেকে রোগটি দেখা দিয়েছে এবং মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

এর মধ্যেই আক্রান্তদের নমুনা সংগ্রহ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা এখন রোগটি সনাক্তের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নাইজেরিয়ায় রহস্যময় রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৮

আপডেট টাইম : ০৪:২৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫