পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক : পুলিশসহ আহত ৫

মৌলভীবাজার : মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক করতে গেলে ডাকাত ও পুলিশের গোলাগুলিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। এসময় দেশীয় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের সিলেট সড়কের বড়হাট এলাকায় ওঁৎপেতে থাকে পুলিশের ৪টি দল। ডাকাত দল পার্শ্ববর্তী একটি সিএনজি পাম্প থেকে তাদের ব্যবহৃত গাড়িতে গ্যাস নিতে প্রবেশ করলে অভিযান চালানো হয়। তখন পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেকসহ তিন পুলিশ সদস্য এবং ডাকাত দলের দুই সদস্য আহত হন।

এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় ৭ ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের কাছ থেকে এসময় ১টি দেশীয় পাইপগান, ৬টি দা, ১টি চাপাতি, ২টি পিন কার্টার, ১টি বড় গ্রিল কার্টার, ২টি ছোরা ও ৭ পিস কার্তুজ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার এএসপি এস এম সিরাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার শাহবন্দর এলাকায় একটি লন্ডনী বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এদেরকে আটক করা হয়। এদের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক : পুলিশসহ আহত ৫

আপডেট টাইম : ০৩:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০১৫