অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

খালেদার প্রচারণায় পদক্ষেপ নিতে ইসিকে অনুরোধ জানাবে আওয়ামী লীগ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণাকে অপতৎপরতা বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণে দলটির পক্ষ থেকে অনুরোধও জানানো হবে।

আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের পক্ষ থেকে বহু আগেই সভা-সমিতির মাধ্যমে সতর্ক করা হয়েছিলো যে, বেগম খালেদা জিয়া সিটি নির্বাচনে প্রচারণার নামে অপতৎপরতা চালাতে পারে। তিনি বলেন, আমরা (আওয়ামী লীগ) অনেক আগে থেকেই বলে আসছিলাম বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলে বিক্ষুব্ধ জনগণ তাকে প্রতিরোধ করতে পারে। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে। গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার জন্য যেখানেই গেছেন সেখানেই জনগণ তার প্রতি বিক্ষোভ প্রদর্শন করেছে।

তিনি বলেন, গতকাল বেগম খালেদা জিয়া পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত না করেই প্রচারণায় বের হয়েছিলেন। কাওরান বাজারে গেলে সেখানে যখন জনগণ বিক্ষোভ প্রদর্শণ করে। তখন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিএসএফ-এর সদস্যরা হঠাৎ গুলি বর্ষণ করে। এতেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

হাছান মাহমুদ বলেন, আমরা জানতে পেরেছি বিএনপি কাওরান বাজার এলাকায় (২৬ নং ওয়ার্ড) যে কাউন্সিলার প্রার্থীকে সমর্থন দিয়েছে সেখানে আরো অনেকেই দলটির সমর্থন চেয়েছিল। তারা বিএনপির সমর্থন না পাওয়ায় বিক্ষুব্ধ হয়েছে। গতকালের ঘটনায় তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

খালেদার প্রচারণায় পদক্ষেপ নিতে ইসিকে অনুরোধ জানাবে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০২:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫