পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ময়না তদন্তের জন্য ৭ মরদেহ ঢামেকে

ঢাকা: সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংক শাখায় ডাকাতির ঘটনায় নিহত ৭ জনের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ১ টায় সাভার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার দিনে দুপুরে ডাকাতির সময় ডাকাতদের বোমা ও গুলিতে ব্যাংক কর্মকর্তা, নিরাপত্তা রক্ষী ও এলাকাবাসী সহ ৮ জন নিহত হন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন এক ডাকাত।

এছাড়া ডাকাতদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে থেকে ১৬ জনতে আইসিউতে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান যায় , দুপুর আড়াইটা দিকে মোটরসাইকেল যোগে ১২/১৫ জনের একদল ডাকাত গ্রাহকবেশে ওই ব্যাংকে প্রবেশ করে। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাংকের অভ্যন্তরে ম্যানেজারসহ কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে বোমা ও গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে লুটপাট শুরু করে ডাকাতরা। তাদের বেপরোয়া গুলি ও বোমায় ব্যাংকের অভ্যন্তরে ঘটনাস্থলেই মারা যান শাখা ব্যবস্থাপক অলিউল্লাহসহ এক নিরাপত্তা কর্মী।

এদিকে ব্যাংকে ডাকাতির বিষয়টি পাশ্ববর্তী মসজিদ থেকে মাইকিং করা হলে পাশের বাজার ও এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে ব্যাংকের সামনেই মারা যায় মুদি দোকানদার মনির হোসেন, ব্যাংকের গ্রাহক স্থানীয় একটি পোশাক শিল্পের কর্মকর্তা পলাশ ও ওয়ার্কশপ মালিক জিলুর।

ক্ষুব্ধ জনতা গুলি উপেক্ষা করে ডাকাতদের ধাওয়া দিলে ধরা পড়ে এক ডাকাত। ঘটনাস্থলেই গণপিটুনিতে মারা যায় সে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ময়না তদন্তের জন্য ৭ মরদেহ ঢামেকে

আপডেট টাইম : ০২:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫