পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নাইক্ষ্যংছড়িতে বিএনপি নেতাসহ তিন ব্যক্তিকে অপহরণ

বান্দরবান : জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএনপি নেতাসহ তিন ব্যক্তিকে অপহরন করার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে বাইশারী থেকে মোটরসাইকেল যোগে বান্দরবান জেলা সদরে আসার পথে কক্সবাজারের রামু ঈদগাঁও এলাকায় এই অপহরনের ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- বাইশারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম (৫৫), মোটর সাইকেল চালক রামু উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম (২৮) এবং রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৩৮)।

অপহৃত বিএনপি নেতা ফরিদুল আলমের পুত্র মোহাম্মদ ওসমান জানান, সকাল ৯টার দিকে আদালতে মামলার হাজিরা দিতে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে বান্দরবান যাওয়ার পথে কক্সবাজারের ঈদগাঁও ঢালা নামক স্থান থেকে তাদের অপহরন করে গভীর জঙ্গলে নিয়ে যায় দুর্বত্তরা। অপহরণের খবর পেয়ে বিষয়টি নাইক্ষ্যংছড়ি ও রামু পুলিশকে অবহিত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় খোজাখুজি করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপহৃতরা বান্দরবান জেলার বাসিন্দা হলেও অপহরনের ঘটনাটি ঘটেছে কক্সবাজার রামু উপজেলায় । বিষয়টি রামু উপজেলা পুলিশকে জানানোর পর নাইক্ষংছড়ি ও রামু থানা পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে।

অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নাইক্ষ্যংছড়িতে বিএনপি নেতাসহ তিন ব্যক্তিকে অপহরণ

আপডেট টাইম : ০২:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫