অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বগুড়ায় অটোরিকশা ছিনতাইকারী গ্রেফতার

বগুড়া : জেলার দুপচাঁচিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে আজাদ হোসেন (২৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া-শিবপুর রাস্তায় অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করছিল। সে দুপচাঁচিয়া চকসোহাগা গ্রামের আবু তাহেরের ছেলে। দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজাদসহ আরও দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আজাদ অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

অটোরিকশার চালক অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে আজাদ আরো কয়েকজনকে নিয়ে যাত্রীবেশে বগুড়া চারমাথা বাসস্ট্যান্ডে তার অটোরিকশা ভাড়া করে। অটোরিকশাটি দুপচাঁচিয়া-শিবপুর রাস্তা দিয়ে যাবার পথে খোলাশ গ্রামের মোড়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি থামিয়ে চালক রবিউল ইসলামকে বেঁধে রাখার চেষ্টা করে। এসময় চালকের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে চালক অটোরিকশাটি রাস্তার পাশে ধানের খেতে নামিয়ে দেয়। চালকের চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে আজাদকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে অটোরিকশা চালক রবিউল বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বগুড়ায় অটোরিকশা ছিনতাইকারী গ্রেফতার

আপডেট টাইম : ০২:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫