পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২৮ এপ্রিল ব্যালট বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিশোধ নেয়া হবে

চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, ২৮ এপ্রিল কমলা-লেবুর বিজয়ের মাধ্যমে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিশোধ নেয়া হবে। এ নির্বাচন মনজুর আলমের একার নির্বাচন নয়, এটি খালেদা জিয়ার নির্বাচন।

মঙ্গলবার বিকেলে ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের সমর্থনে নগরীর ১৮নং বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন।

মীর নাছির বলেন, হাতি দেখলে মানুষ ভয়ে পালিয়ে যায় আর কমলা-লেবুকে মানুষ অন্তর দিয়ে গ্রহণ করে। কমলা-লেবু হচ্ছে ভালবাসার প্রতীক।

তিনি বাকলিয়া এলাকার জনসাধারণের উদ্দেশ্য করে বলেন, বাকলিয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়ার এলাকা। ১৯৮০ সালে জিয়াউর রহমান বাকলিয়ায় এসেছিলেন। এ ছাড়া ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বিএনপির পক্ষ থেকে বাকলিয়ার উন্নয়ন করা হয়েছিলো। তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মনজুর আলমকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে বিএনপি নেতা আবু সুফিয়ান, অধ্যাপক নুরুল আলম রাজু, মো. তৈয়ব, মো. মহিউদ্দিন, হাছান লিটন, হাসেম সওদাগর, মো. শাহজাহান, আবদুল্লাহ আল ছগীর, হাজী নবী সওদাগর, আলমগীর নুর, রৌশন আরা আমিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মান্নান উদ্দিন, মাসুম আজিজ, হারুনুর রশিদ, রেজিয়া উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২৮ এপ্রিল ব্যালট বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিশোধ নেয়া হবে

আপডেট টাইম : ০২:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫