অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাংলাওয়াশের জন্য টাইগারদের প্রয়োজন ২৫১

ঢাকা : পাকিস্তানকে বাংলাওয়াশের জন্য টাইগারদের প্রয়োজন ২৫১ রান। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ২৫০ রান।

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, জিটিভি ও স্টার্ট স্পোর্টস ১।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে সফরকারীদের হারাতে পারলে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

আজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে দেড়শ ওয়ানডে খেলতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মুর্তজা।

এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। তবে পাকিস্তান দলে তিনটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সরফরাজ আহমেদ, রাহাত আলী ও সাঈদ আজমল। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন উমার গুল, জুলফিকার বাবর ও সামি আসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাংলাওয়াশের জন্য টাইগারদের প্রয়োজন ২৫১

আপডেট টাইম : ০২:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫