পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২৫ এপ্রিলের মধ্যে বহিরাগতদের চট্টগ্রাম ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম : আগামী ২৫ এপ্রিল রাতের মধ্যে বহিরাগতদের বন্দর নগরী ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

বুধবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, “সিটি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

২৫ এপ্রিল রাত ১২টার পর প্রয়োজনে বিভিন্ন হোটেল, রেস্ট হাউস ও গেস্ট হাউসগুলোতেও অভিযান চালানো হতে পারে বলে জানান তিনি। ভোটগ্রহণের দিন ২৮ এপ্রিল চট্টগ্রাম নগরীতে সব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত কোনো ধরনের যানবাহান, লঞ্চ, স্টিমার চলাচল করতে পারবে না।

এছাড়া ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত নগরীতে সব ধরনের মোটর সাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মহাসড়কে সব ধরনের গাড়ি চলাচল করতে পারবে। নগরীতে শুধু নির্বাচন কমিশনের অনুমোদিত মোটর সাইকেল, যানবাহন ও ফায়ার ব্রিগেডের গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। প্রচারণার বিষয়ে বাতেন বলেন, নির্বাচন কমিশনের আইনানুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে অর্থাৎ ২৬ এপ্রিল রাত ১২টার মধ্যে সকল প্রকার প্রচারণা বন্ধ করে ফেলতে হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২৫ এপ্রিলের মধ্যে বহিরাগতদের চট্টগ্রাম ছাড়ার নির্দেশ

আপডেট টাইম : ০৩:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫